সাইবেরিয়ায় কয়লা খনিতে মৃত্যু বেড়ে ৫২

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১২:২৭ পিএম

রাশিয়ার সাইবেরিয়ায় কয়লা খনিতে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। গত এক দশকে এটি দেশটিতে সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে সাইবেরিয়ার কেমেরোভোর বেলোভো শহরের ওই কয়লা খনিতে দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ১১ শ্রমিকের মৃত্যু হয়। 

দুর্ঘটনার সময় খনির ভেতর ২৮৫ জন ছিলেন। তাদের বেশিরভাগই বার হতে পারলেও ভেতরে আটকা পড়েন অন্তত কয়েক ডজন শ্রমিক। 

আরও পড়ুন: ইন্টারপোল প্রেসিডেন্ট হলেন আমিরাতের পুলিশ প্রধান

আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু করা হলেও রাত পর্যন্ত তা করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। 

ধারণা করা হচ্ছে, ভেতরে থাকা সবারই মৃত্যু হয়েছে। 

রাশিয়ার খয়লা খনিগুলোতে প্রায় এ ধরণের দুর্ঘটনা ঘটে। ২০১০ সালে দেশটিতে ঘটা সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে সাইবেরিয়ার রাস্পাদস্কায়া খনিতে। সে সময় ৯১ জন নিহত হন এবং একশ' জনেরও বেশি শ্রমিক আহত হন।


একাত্তর/এসজে
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর