কানাডায় চার ব্যান্ডের কনসার্ট

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা প্রদানের লক্ষ্যে কানাডার অটোয়ায় অনুষ্ঠিত হলো চারটি ব্যান্ডের একটি বিশেষ কনসার্ট।

"অপার্থিবের আবছা নীল কণা– লাইভ" শিরোনামের এই কনসার্টটি গত ৫ অক্টোবর অটোয়ার আলগনকুইন কমন্স থিয়েটারে আয়োজন করা হয়। এতে পারফর্ম করেছে কানাডার অটোয়াভিত্তিক জনপ্রিয় চারটি ব্যান্ড—অপার্থিব, বিদ্রোহী, গহীন, এবং ম্যান অন বাইক।

এই কনসার্ট থেকে আসা টাকার একটি অংশ বাংলাদেশের শেরপুর জেলার বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে। 

তহবিল সংগ্রহের এ উদ্যোগে সহযোগিতা করেছে মিউজিশিয়ানদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘গেট আপ স্ট্যান্ড আপ’ এবং অনুদান বিতরণ করবে দাতা সহায়তা সংস্থা অংকুর ইন্টারন্যাশনাল। কনসার্টটি এখনও লাইভ স্ট্রিমিং করা হচ্ছে এবং এ থেকে অর্জিত আয়ও বন্যার্তদের সহায়তায় ব্যয় করা হবে।

222

কনসার্টের মূল উদ্যোক্তা বাংলা সিম্ফোনিক মেটাল ব্যান্ড অপার্থিবের লিড গিটারিস্ট ও ভোকালিস্ট সালেহিন চৌধুরী জানান, “কনসার্টের উপার্জিত আয়ের একটি অংশ ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা সহায়তায় ব্যয় করা হবে।”

তিনি আরও বলেন, “আমরা ভবিষ্যতে সঙ্গীতের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের জন্য আরও সহায়তার হাত বাড়িয়ে দিতে চাই।”

এ কনসার্টে অপার্থিব তাদের নতুন অ্যালবাম “আবছা নীল কণা” উন্মোচন করে এবং তাদের জনপ্রিয় গান “বাঙাল,” “রূপকথা,” “সাগরের প্রণয়,” “তুমি নেই,” এবং “যোদ্ধা” সহ সম্পূর্ণ অ্যালবামের গান পরিবেশন করে। এছাড়া কনসার্টের ভেন্যু এবং অন্যান্য খরচ স্পন্সর করেছে প্রিন্স মর্টগেজ টিম - ডমিনিয়ন লেন্ডিং সেন্টারস ন্যাশনাল।

3333