নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ওপর আমদানি পর্যায়ে ভ্যাট একেবারে কমিয়ে সহনীয় পর্যায়ে আনতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৪ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করে এ নির্দেশ দেওয়া হয়।
ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এ বৈঠকে গণভবন থেকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের ধারণা এর ফলে বাজারে এর সরাসরি প্রভাব পড়বে।’
আরও পড়ুন: খুচরা পর্যায়ে ভোজ্যতেলের ভ্যাট কমাতে নির্দেশ
উল্লেখ্য, রোববার সচিবালয়ে এক আন্ত:মন্ত্রণালয় সভায় নিত্যপণ্যের মূল্য নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত হয়। ওই সভায় ভোজ্যতেল, চিনিসহ নিত্যপণ্যের ওপর থেকে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ও শুল্ক কমানোর সিদ্ধান্ত হয়।
এছাড়া নিত্যপণ্যের দাম বাড়িয়ে অসাধু ব্যবসায়ীরা যাতে কোনো সুযোগ নিতে না পারেন, সে জন্য আগামী দু-এক দিনের মধ্যে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয় ওই সভায়।
একাত্তর/এসজে