দাম কমলো স্বর্ণের

আন্তর্জাতিক বাজারে দাম কমার পর দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৭৭ হাজার ২১৬ টাকা।

রোববার (১৭ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে।

আজ পর্যন্ত ভালো মানের প্রতি ভরি সোনা ৭৮ হাজার ৩৮২ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের সোনার দাম ৭৪ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ছিল ৫৩ হাজার ৪৭৯ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় দেশের বাজারেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস।

১৮ জুলাই (সোমবার) থেকে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৭৭ হাজার ২১৬ টাকায়। ভরি প্রতি কমানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা।

দেশের বাজারে ২১ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ৭৩ হাজার ৮১৬ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি কমানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৩ হাজার ১১৯ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি কমানো হয়েছে ৯৩৩ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৫২ হাজার ৭২১ টাকায়। ভরি প্রতি কমানো হয়েছে ৭৫৮ টাকা।

আরও পড়ুন: সয়াবিন তেলের দাম কমলো লিটারে ১৪ টাকা

সোনার দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা এক হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেটের রুপা এক হাজার ৪৩৫ টাকায় এবং ১৮ ক্যারেটের রুপা এক হাজার ২২৫ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে ৯৩৩ টাকায়।


একাত্তর/আরএ