দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৪ টাকা থেকে কমে ১ হাজার ২১৯ টাকা করা হয়েছে। ফলে প্রতি ১২ কেজি সিলিন্ডারে দাম কমেছে ৩৫ টাকা।
মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।
বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল। এসময় উপস্থিত ছিলেন বিইআরসির সচিব ও সদস্যরা।
তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে। গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৫৮ টাকা ৪৬ পয়সা থেকে কমে ৫৬ টাকা ৮৫ টাকা নির্ধারণ করা হয়।
আরও পড়ুন: জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
উল্লেখ্য, গত বছর ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।
একাত্তর/আরএ