বৈদেশিক মুদ্রা কেনাবেচায় জড়িত ২৬টি মানি এক্সচেঞ্জের লেনদেন বিষয়ে সকল তথ্য চেয়েছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বিএফআইইউ।
সম্প্রতি এই প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি দিয়ে মঙ্গলবারের (২৩ আগস্ট) মধ্যে লেনদেন তথ্য জানাতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বলছেন, সম্প্রতি সময়ে খোলা বাজারে ডলারের দাম নিয়ে কারসাজিতে এসব প্রতিষ্ঠান থাকার তথ্য পাওয়া গেছে।
বিএফআইইউ থেকে যে ২৬টি মানি চেঞ্জারকে চিহ্নিত করা হয়েছে তার সবগুলো মতিঝিল, গুলশান ও উত্তরা কেন্দ্রীক।
আরও পড়ুন: বাংলাদেশকে আরও আর্থিক সহায়তা ও ঋণ দেবে বিশ্বব্যাংক
বলা হচ্ছে, এই মানি এক্সচেঞ্জগুলো অর্থপাচার সহ সন্ত্রাসী অর্থায়নে জড়িত থাকতে পারে।
একাত্তর/এসি