নারী উদ্যোক্তাদের ঋণ দিতে অনিহা দেখায় ব্যাংক: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে নারী উদ্যাক্তাদের এগিয়ে যাওয়া খুবিই কঠিন ব্যাপার; তাদেরকে লোন দিতে ৯৯ শতাংশ ব্যাংকেরই অনিহা দেখা যায় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

শনিবার সন্ধ্যায় উইমেন এন্ট্রাপ্রেনিয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বা ওয়েন্ড’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস-২০২২ উপলক্ষ্যে শুলশান শুটিং ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। 

এসময় নারী উদ্যোক্তরা ঋণ খেলাপী হয় না উল্লেখ করে তাদেরকে ঋণ দিতে ব্যাংকের প্রতি আহ্বানও জানান টিপু মুনশি। 

ওয়েন্ড সভাপতি নাদিয়া বিনতে আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। 

আরও পড়ুন: এখন ফোনেই জানা যাবে ভূমি মামলার অবস্থা

তিনি বলেন, নারী উদ্যাক্তাদের অনেক প্রতিবন্ধকতার মুখামুখি হতে হয়; সেটি অতিক্রম করে বাংলাদেশের নারী উদ্যাক্তারা যেভাবে এগিয়ে যাচ্ছে সেটি সত্যিই প্রশংসনীয়। 

এদিন অনুষ্ঠানে নিজেদের নানা অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের কথা জানান নারী উদ্যাক্তারা।


একাত্তর/আরবিএস