মার্চে ডলার সঙ্কট কেটে যাবে: সোনালী ব্যাংক এমডি

আমদানিতে লাগাম টানার পাশাপাশি প্রবাসী আয় বাড়াতে নানা উদ্যাগের কারণে আগামী মার্চ মাসের মধ্যে ডলারের সঙ্কট কেটে যাবে বলে জানিয়েছে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আফজাল করিম। 

রোববার (১ জানুয়ারি) সোনালী ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আফজাল করিম বলেন, গেলো বছরের ব্যাংকটির আর্থিক সূচকগুলোর অবস্থা সন্তোষজনক। বিশেষ করে সর্বোচ্চ পরিচালন মুনাফা যা টাকার অংকে দুই হাজার ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। 

তিনি জানান, অর্থনৈতিক মন্দার ভেতরেও আমানত বেড়েছে ছয় হাজার কোটি টাকার মতো। পাশাপাশি যেসব ঋণ বিতরণ হয়েছে সেখানেও প্রবৃদ্ধি ভালো। 

তিনি জানান, ঋণ জালিয়াতি করে তিন হাজার কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেয়া প্রতিষ্ঠান হলমার্কের বিপুল সম্পদ বিক্রি করার উদ্যোগ নিয়েও ক্রেতা পাওয়া যাচ্ছে না। 

এসময় সম্পদ বিক্রি করে অর্থ আদায়ে কমিটি করা হয়েছে বলেও জানিয়েছেন সোনালী ব্যাংকের এই প্রধান কর্মকর্তা।

এদিকে বৈদেশিক মুদ্রার মজুদ শক্তিশালী করতে প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ ও সঞ্চয়ের ওপর বাড়তি সুদ দেয়াসহ বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার।

আরও পড়ুন: বাংলাদেশে করোনার নতুন উপধরণ বিএফ-৭ শনাক্ত

এ সংক্রান্ত একটি খসড়া নীতিমালা যাচাই বাছাই করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ব্যাংকাররা বলছেন, এমন উদ্যোগ নেয়া হলে বৈধ পথে প্রবাসী আয় বাড়বে।

সরকার ভাবছে, বর্তমানের আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি বাধ্যতামূলক সঞ্চয় স্কিম চালু, ঋণ পাওয়া সহজ করা এক ছাদের নিচে সব সেবাসহ নানা সুবিধা রেখে একটি বিশেষ প্যাকেজ ঘোষণার কথা। 

 

একাত্তর/এসি