১৩ দিনে রেমিট্যান্স এলো ১০ হাজার কোটি টাকা

চলতি জানুয়ারি মাসের প্রথম ১৩ দিনে প্রবাসীরা ৯২ কো‌টি ৮৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৭ টাকা ধরে যার পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা। 

সোমবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭৭ কোটি ১৩ লাখ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২ কোটি ৯২ লাখ মার্কিন ডলার। 

এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৫০ লাখ এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ মার্কিন ডলার। 

এর আগে, গত ডিসেম্বরে প্রবাসীরা ১৬৯ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছিলেন। বাংলাদেশি মুদ্রায় যা ১৮ হাজার ১৮৬ কোটি টাকা।


একাত্তর/এআর