রুপগঞ্জে রিয়েল এসএসের প্রথম বর্ষপূর্তি উৎসব

অনুষ্ঠিত হয়ে গেলো রিয়েল এসএস-এর প্রথম বর্ষপূর্তি উৎসব ও ইফতার মাহফিল। 

শনিবার (২ এপ্রিল) নারায়নগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ওএমসি স্টিল লিমিটেড-এর নিজস্ব ফ্যাক্টরিতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে কোম্পানির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) মাসুম আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান মান্নান সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে অতি অল্প সময়ে বাংলাদেশে রিয়েল এসএস এর সাফল্য অর্জন করায় কোম্পানির  কর্মকর্তা কর্মচারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।


একাত্তর/এআর