প্রতি কেজি চিনির দাম তিন টাকা
কমানো হয়েছে। এরফলে পরিশোধিত প্রতি কেজি খোলা চিনির দাম হবে ১০৪ টাকা এবং
প্যাকেটজাত চিনির দাম হবে ১০৯ টাকা। শনিবার থেকে নতুন দাম কার্যকর হবে।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে প্রতি কেজি পরিশোধিত চিনির দাম ছিলো ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ছিলো ১১২ টাকা।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের আবেদন পর্যালোচনা করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকার বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে ১১২-১১৫ টাকায়।
একাত্তর/আরবি