খেজুর ও কাজুবাদামের দাম বাড়ছে

আমদানির্ভর খেজুর ও কাজুবাদামের ওপর অতিরিক্ত শুল্ক-কর আরোপের প্রস্তাব করায় এই দুটি পণ্যের দাম বেড়ে যেতে পারে। 

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল। 

বাজেট প্রস্তাবনায় ডলার সাশ্রয় এবং শুল্ক ফাঁকি রোধে কাজুবাদাম, খেজুরের মতো খাদ্যসামগ্রীর আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তাজা ও শুকনা খেজুর আমদানিতে এতদিন ২৫ শতাংশ শুল্ক ছিল। এখন থেকে এর পাশাপাশি ১৫ শতাংশ ভ্যাট আরোপ করার প্রস্তাব করা হয়েছে। 

এদিকে দেশে বাদাম চাষকে উৎসাহিত করতে কাজুবাদাম আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪৩ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে দাম বেড়ে যেতে পারে আমদানি করা কাজুবাদামের। 

এছাড়া বিভিন্ন ধরনের ফল ও বাদামের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাবে ফল ও বাদামের দাম বাড়তে পারে। 


একাত্তর/আরবি