কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে

কিছুটা স্বস্তি ফিরেছে সবজি বাজারে। তবে চালের দাম এখনও বাড়তি। এক সপ্তাহের মধ্যে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে আবার বেড়েছে। আবার, বাড়তি দামেই বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের মাছ।

ময়মনসিংহে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। ৫০ টাকার নিচেই মিলছে বেশিরভাগ সবজি।

তবে বেশ চড়া সব ধরনের মাছের দাম। ৬০০থেকে ৮০০ টাকার নিচে নিচে মিলছে না কোন ছোট মাছ। কমেনি পেঁয়াজ ও আদা রসুন সহ মাংসের দাম।

গত এক সপ্তাহের তুলনায় মানিকগঞ্জের বাজারে সব ধরনের সবজির দাম কমেছে। তবে একই আছে আছে আলু, পিঁয়াজ, ডিম ও মাংসের দাম।

নেত্রকোণায় সবজির বাজারে স্বস্তি মিললেও মাছের দাম চড়া থাকায় অস্বস্তিতে ক্রেতারা, বেড়েছে চাউলের দাম। এছাড়া একদিনের ব্যবধানে দাম বেড়েছে কাঁচা মরিচের। ৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২ শ টাকা কেজিতে।

কুমিল্লার বাজারেও কমেছে সবজির দাম। বৈরী আবহাওয়ার অজুহাতে বেড়েছে কাঁচা মরিচের দাম ।এদিকে ৫টাকা বেড়ে শতক ছুঁয়েছে পেঁয়াজ। পাশাপাশি বেড়েছে–আদা রসুনের দামও। কিন্তু সরবরাহ কম থাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল।

সপ্তাহের ব্যবধানে গাজীপুরে সবজির দাম তেমন বাড়েনি। গরুর মাংস আগের মতোই সাড়ে সাতশ' টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কমেছে ব্রয়লার আর মাছের দাম।