স্বর্ণের দাম আবারও কমলো

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে এক হাজার ৩৯ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দুই লাখ সাত হাজার ৯৫৭ টাকা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) রাতের বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই দাম কার্যকর হবে সোমবার (২৭ অক্টোবর) থেকে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট ছাড়াও ২১ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে এক লাখ ৪১ হাজার ৪৯৬ টাকায়।

কমেছে রূপার দামও

  • ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৭৩৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৪৭০ টাকা। 
  • ২১ ক্যারেটের এক ভরির দাম ৭০০ টাকা কমিয়ে পাঁচ হাজার ২১৪ টাকা।
  • ১৮ ক্যারেটের এক ভরির দাম ৬০৭ টাকা কমিয়ে চার হাজার ৪৬৭ টাকা। 
  • সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ৪৪৩ টাকা কমিয়ে তিন হাজার ৩৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।