স্বর্ণের দাম আরও কিছুটা কমলো

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৩৬৪ টাকা কমে দুই লাখ ছয় হাজার ৯০৮ টাকা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন দাম বুধবার (১৯ নভেম্বর) থেকে কার্যকর হবে বলেও ওই বার্তা জানানো হয়। 

নতুন দাম অনুযায়ী-

  • ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ছয় হাজার ৯০৮ টাকা,
  • ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৪৯৫ টাকা,
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৯ হাজার  ২৯১ টাকা এবং 
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪০ হাজার ৭৬১ টাকা।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রূপার দাম। 

  • ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম চার হাজার ২৪৬ টাকা,
  • ২১ ক্যারেটের এক ভরি চার হাজার ৪৭ টাকা,
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ৪৭৬ টাকা এবং 
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম দুই হাজার ৬০১ টাকা।