পাঁচ মাসে মোট রেমিট্যান্স ছাড়ালো ১৩ বিলিয়ন ডলার

গত ছয় মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ পরিমাণ ২৮৯ কোটি ডলার।

এর আগে গেলো মে মাসে সর্বোচ্চ ২৯৬ কোটি ডলার প্রবাসী আয় এসেছিলো।

তথ্য অনুযায়ী, নভেম্বরের এই আয়ের মাধ্যমে অর্থবছরের পাঁচ মাসে মোট রেমিট্যান্স ছাড়ালো ১৩ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে বেড়েছে প্রায় দুই বিলিয়ন ডলার বা ১৭ শতাংশ।

এই ধারা অব্যাহত থাকলে অর্থবছর শেষে মোট প্রবাসী আয় ছাড়াতে পারে ৩১ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, সবশেষ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠান ৩০ বিলিয়ন ডলারের কিছু বেশি অর্থ।