৪৮ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আরও বাড়লো

দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৪৭০ টাকা বেড়ে দুই লাখ ১৭ হাজার ৬৭ টাকা হয়েছে। এর আগে গত ১৪ ডিসেম্বর স্বর্ণের দাম বেড়েছিলো। ৪৮ ঘণ্টার ব্যবধানে এখন আবার দাম বাড়ানো হলো।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। 

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৭ হাজার ৬৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ সাত হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৭ হাজার ৯০০ টাকা।

তবে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম চার হাজার ৫৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা চার হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম দুই হাজার ৮০০ টাকা।