দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম দুই হাজার ৯১৬ টাকা বাড়ানো হয়েছে। এতে এই মানের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে দুই লাখ ২৭ হাজার ৭৮৫ টাকা।
সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম কার্যকর হবে হবে মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে।
নতুন দাম অনুযায়ী
- ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা
- ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা
- ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং
- সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।
এর আগে রোববার (৪ জানুয়ারি) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় দুেই হাজার ২১৬ টাকা। ২৪ ঘণ্টার ব্যবধানে এখন আবার দাম বাড়ানোর কারণে দুই দিনে ভরিতে ২২ ক্যারেটের স্বর্ণের দাম বাড়ালো পাঁচ হাজার ১৩২ টাকা।
স্বর্ণের দামের সঙ্গে বাড়ানো হয়েছে রূপার দামও।
- ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম পাঁচ হাজার ৯২৫ টাকা
- ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা পাঁচ হাজার ৬৫৭ টাকা
- ১৮ ক্যারেটের প্রতি ভরি চার হাজার ৮৪১ টাকা এবং
- সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম তিন হাজার ৬৩৯ টাকা।