স্বর্ণের দাম আবারও বাড়লো, ভাঙলো অতীতের সব রেকর্ড

দেশের বাজারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে পাঁচ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। এতে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন দাম কার্যকর হবে বুধবার (২১ জানুয়ারি) থেকে।

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) স্বর্ণ দাম বাড়ানো হয় ভরিতে চার হাজার ১৯৯ টাকা।

নতুন দাম অনুযায়ী-

  • ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৪ হাজার ১২৮ টাকা, 
  • ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, 
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং 
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে বেড়েছে রূপার দামও। 

  • ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ছয় হাজার ৫৯০ টাকা,
  • ২১ ক্যারেটের প্রতি ভরি পাঁচ হাজার ২৯৯ টাকা, 
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি পাঁচ হাজার ৪২৪ টাকা এবং 
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম চার হাজার ৮২টাকা।