আড়াই লাখের বেশিতেও থামলোনা স্বর্ণের দাম, আরও বাড়লো

দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৫৭৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। এতে স্বর্ণের দামে নতুন রেকর্ড সৃষ্টি হলো।

রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন দাম কার্যকর হবে সোমবার (২৬ জানুয়ারি) থেকে। 

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী-

  • ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৫৭ হাজার ১৯১ টাকা,
  • ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা,
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১০ হাজার ৪১৯ টাকা এবং 
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৭২ হাজার ৯১৯ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে বেড়েছে রূপার দামও-

  • ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম সাত হাজার ২৩২ টাকা,
  • ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ছয় হাজার ৯৪০ টাকা, 
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি পাঁ হাজার ৯৪৯ টাকা এবং 
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম চার হাজার ৪৩২ টাকা।