স্বর্ণের দাম আরও কমলো

দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম চার হাজার ৩৭৪ টাকা কমিয়ে দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এখন থেকে নতুন দাম অনুয়ায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি স্বর্ণ দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা, ২১ ক্যারেটের দুই লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি এক লাখ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রূপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরির দাম ১৭৫ টাকা কমিয়ে পাঁচ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১১৭ টাকা কমিয়ে চার হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১১৭ টাকা কমিয়ে তিন হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।