দেশে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পাঁচ হাজার ৪৮২ টাকা কমিয়ে দুই লাখ ২৯ হাজার নির্ধারণ করা হয়েছে। যা আগেরও দিনও ছিলো দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
শনিবার (৬ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এখন থেকে নতুন দাম অনুয়ায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি স্বর্ণ দুই লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৮ হাজার ৬৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দামের সঙ্গে কমানো হয়েছে রূপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম পাঁচ হাজার ২৪৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা চার হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি চার হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম তিন হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।