চরম নেতৃত্ব সংকটে এনভিডিয়া; প্রধান নির্বাহীর পদ হারাচ্ছেন জেনসেন?

সিইওর পরকীয়ার জেরে নজিরবিহীন নেতৃত্ব সংকটে পড়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। বান্ধবীর বিরুদ্ধে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে তীব্র চাপের মুখে ৬৫ বছর বয়সী জেনসেন হুয়াং। আলোচনা চলছে প্রধান নির্বাহীর পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতাকে।

এরই মধ্যে সামনে এসেছে আরও এক কলঙ্কিত অধ্যায়। এনভিডিয়ার ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গেও সম্পর্ক ছিল হুয়াংয়ের। বিষয়টি নিয়ে কর্মীদের কাছে দেওয়া বার্তায় স্ত্রী ও পরিবারের কাছে অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

এদিকে, সম্ভাব্য বিদেশি গোয়েন্দা তৎপরতার অভিযোগ আমলে নিয়ে স্বাধীন তদন্ত শুরু করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। হুয়াংয়ের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকেরও প্রস্তুতি নিচ্ছেন তারা। নতুন সিইও খুঁজতে সহায়তা নেওয়া হচ্ছে বাইরের একটি প্রতিষ্ঠানের। এছাড়া, স্থায়ী উত্তরসূরি না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সিইও নিয়োগের বিষয়টিও আছে বিবেচনায়।

এর আগে, সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যালিসের সাথে জেনসেনের সম্পর্কের খবর সামনে এলে, বাজার থেকে দুই দিনেই সোয়া চারশ বিলিয়ন ডলার হারায় এনভিডিয়া। আর সাড়ে ছয় বিলিয়ন ডলার ব্যক্তিগত ক্ষতির মুখে পড়েন প্রধান নির্বাহী।

উল্লেখ্য, তিন দশকের বেশি সময় ধরে হুয়াংয়ের নেতৃত্বেই গেমিং চিপ নির্মাতা থেকে এআই শিল্পের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়েছে এনভিডিয়া। ফলে তার বিদায় শুধু একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব পরিবর্তন নয়, বরং বৈশ্বিক এআই ও সেমিকন্ডাক্টর শিল্পেও অনিশ্চয়তা তৈরি করতে পারে।