রাজধানীর যাত্রাবাড়ীতে একটি মেস বাসা থেকে পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে সায়দাবাদ এলাকার ওই ভবনের পাঁচতলার একটি বন্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল খালেক (৫২) চিটাগাং রোডের পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, ধারণা করা হচ্ছে- মরদেহটি দুই বা তিনদিনের আগের। রুম ভেতর দিয়ে বন্ধ থাকলেও অন্যদিক দিয়ে প্রবেশ করার উপায় আছে। গত কয়েকদিন ধরে এই মেসে কেউ যাতায়াত করেনি।
ওসি জানান, রুমে যারা থাকতেন তাদের খোঁজ করা হচ্ছে। হত্যাকাণ্ড কিনা, ময়নাতদন্তের পর জানা যাবে। দেহটি মর্গে পাঠানো হয়েছে।