ডেমরায় ককটেলসহ গ্রেপ্তার দুই

রাজধানীর ডেমরা থেকে বিপুল পরিমাণ ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব। নাশকতার উদ্দেশ্যে তারা এসব ককটেল তৈরি করেছিল।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেপ্তার দুইজনকেই ককটেল তৈরির সময় হাতেনাতে ধরে ফেলে র্যাব-৩ এর সদস্যরা। পরে বিপুল পরিমাণ ককটেলের সন্ধান পাওয়া যায়।

ঘটনাস্থলে পৌঁছেছেন র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড টিম।