মৌচাকে ভবনে আগুন

রাজধানীর মৌচাকে গোল্ডেন প্লাজার ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার দিনগত রাত একটার দিকে আগু‌ন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ‌কো‌নো সংবাদ পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, রাত দেড়টার দিকে সংবাদ পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বৈদ্যুতিক সুইচ বোর্ড থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।