অর্থপাচারের আরেক মামলায় ঢাকার গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু এবং তার ভাই রুপন ভূঁইয়াকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে একই মামলায় খালাস দেয়া হয়েছে ছয় আসামিকে।
ঢাকার বিশেষ জজ-৮ এর বিচারক মো. বদরুল আলম ভূঞা মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ২০২০ সালের শুরুর দিকে র্যাবের হাতে গ্রেপ্তার হন এনু ও রুপন। এরপর তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে ১২টি মামলা হয়।
সাজা পাওয়া দুই ভাই এনু ও রুপম কারাগারে আছেন। এর আগে অর্থপাচারের আরেক মামলায় এনু ও রুপনসহ ১১ জনকে সাত বছর করে কারাদণ্ড দেন আদালত।