আরাফাতের নির্বাচনী কার্যালয়ে ককটেল নিক্ষেপ

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের নির্বাচনী কার্যালয়ে ককটেল ছুড়েছে দুবৃত্তরা।

মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর বনানীতে সংসদ সদস্য আরাফাতের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফারণ ঘটানো হয়।

সংসদ সদস্য আরাফাত একাত্তরকে বলেন, ‘ঘটনার আমি পাশের আরেকটি অফিসে অবস্থান করছিলাম। ককটেল হামলায় অফিসের এক নিরাপত্তারক্ষী আহত হয়েছে।’

মোহাম্মদ এ আরাফাত এ ধরনের হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বুধবার সকাল ৬টা থেকে শুরু হচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জকারী দল বিএনপি ও সমমনাদের ৪৮ ঘণ্টার অবরোধ। ২৮ অক্টোবর রাজধানীতে সমাবেশ পণ্ড হওয়ার থেকে টানা হরতাল-অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি।

কর্মসূচির সময় সারাদেশে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা খবর প্রতিদিনই পাওয়া যাচ্ছে।