বিজয় দিবস উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়ে গেলো দারুণ বর্ণিল আয়োজন। শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে এই পাঁচ তারকা প্রতিষ্ঠানটি। শিশুদের জন্য এই জমজমাট আয়োজনের মূল সূর ছিলো মহাস বিজয় দিবস।
আর প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুরা যাতে তাদের শৈল্পিক দক্ষতা ও অভিব্যক্তি প্রকাশ এবং প্রতিভার বিকাশ সাধন করতে পারে। হোটেলটির জনপ্রিয় হল রুম সেলেব্রেশন হলে চিত্রাঙ্কন আসরটি অনুষ্ঠিত হয়। এতে ৫-১২ বছরের বয়সের মধ্যে প্রায় দুশ’ শিশু অংশ নেয় দুই গ্রুপে ভাগ হয়ে।
প্রতিযোগিতা শুরু হয় বৃহস্পতিবার সকাল দশটায়, সময়সীমা ছিল এক ঘণ্টা। এরপর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সির এক্সেকিউটিভ ডিরেক্টর শাহীদ হামিদ, সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মাহমুদ হাসান, ইরা মাসুক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পাবলিক রিলেশন এবং প্রতিযোগিতার বিভিন্ন স্পনসররা।
এ ইভেন্টে স্ন্যাকস পার্টনার ছিলো বম্বে সুইটস, ইগলু আইসক্রিম ছিলো আইসক্রিম পার্টনার, ফেবার কেস্টাল ও রুম টু রিড ছিলো গিফট পার্টনার ও ক্র্যাফটস এবং আর্ট পার্টনার হিসেবে ছিলো হাতবাক্স ।