বিএনপির নেতা জামান মোল্লা গ্রেপ্তার

নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং ভাসাবি ফ্যাশনসের মালিক কামাল জামান মোল্লাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি জানান, নাশকতা ও পুলিশের ওপর হামলার মামলায় অভিযুক্ত জামান। মামলার পরে তিনি আত্মগোপনে চলে যান।

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।