রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে বিউটি লাচ্ছির পাশে এক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান শিকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ক্রটির কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তাৎক্ষণাত এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।