কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম পরিচয় জানা যায়নি। 

অজ্ঞাতনামা সেই যুবকের বয়স ৩৫ বছর হতে পারে। যুবকের পরনে ছিল কালো গেঞ্জি, সুয়েটার ও নীল রঙ্গের জিন্সের প্যান্ট।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক এএসআই সানু মং মারমা তিনি বলেন, বুধবার সকাল দশটার দিকে কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টারের পেছনে রেললাইন দিয়ে অসতর্ক ভাবে হেঁটে  যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই যুবক। 

খবর পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

স্থানীয়দের বরাত দিয়ে এএসআই আরো জানান, মৃত ওই যুবক ভবঘুরে প্রকৃতির বলে জানা গেছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।