বনানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর বনানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ভোর ৬ টার দিকে বনানী স্টাফ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম পরিচয় জানা যায়নি। অজ্ঞাতনামা এই পুরুষের  বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে। তার পরনে ছিল জ্যাকেট, কালো গেঞ্জি ও ট্রাউজার। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রেললাইনের উপর  দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুর থেকে আসা ধূমকেতু এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারায় ঐ যুবক। 

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক সানু মং মারমা জানান,  খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে মৃত ব্যক্তি ভবঘুরে ও পাগল প্রকৃতির।