কুড়িলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শাহাবউদ্দিন হাওলাদার (২০) মাদারীপুরের শিবচর উপজেলার রাজার চর মোল্লাকান্দি গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে পুলিশ জানান, দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় শাহাবউদ্দিনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ (এসআই) সুনীল চন্দ্র সুত্রধর জানান, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।