শনিবার গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় শনিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৮ ঘণ্টা ঢাকা ক্যান্টনমেন্ট, বনানী ডিওএইচএস, আরজতপাড়া, শাহীনবাগ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। গ্যাস পাইপলাইন সংস্কারে নিয়মিত কাজ করছে তিতাস। এজন্য তিতাসকে মাঝেমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন এলাকার গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।