রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীতে ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে দক্ষিণ গোঁড়ান এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু ফারিয়ার (৫) বাবার নাম ফয়সাল।

এ ঘটনায় আহত ফারিয়া ফুফা ইসাহাক ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

শিশুটির মা রীনা জানান, ফারিয়াকে কোলে নিয়ে তার ফুফা ইসহাক খেলা করছিলেন। এসময় ফারিয়াকে আম পেড়ে দিতে যান তিনি। পাশের গাছের আম ছিঁড়তে গেলে ছাদের জমে থাকা পানিতে পা পিছলে তারা দুই জনেই নিচে পড়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়েছে। আহত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন।