রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ঢাকা শিশু হাসপাতালে লাগা আগুন নির্বাপণ করা হয়েছে।
শনিবার দুপুরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত এই আগুন নির্বাপণ করে।
ফায়ার সার্ভিস জানায়, হাসপাতালের পাশে ময়লার স্তূপে এই আগুন লাগে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালের বর্জ্য ফেলে রাখায় আগুনের ঝুঁকি বাড়ছে।
সপ্তাহ ঘুরতেই ঢাকা শিশু হাসপাতালে আবারও আগুন
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ঢাকা শিশু হাসপাতালে আবারও আগুনের ঘটনা ঘটেছে।শনিবার দুপুর ১২টা ২৫ মিনিটে এ আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে ১৯ এপ্রিল হাসপাতালটিতে আগুনের ঘটনা ঘটে। কার্ডিয়াক আইসিইউতে লাগা ওই আগুনে হতাহতের কোনো ঘটনা না ঘটেলেও পুড়ে যায় বহু চিকিৎসা সরঞ্জাম।
পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ওই আগুন নির্বাপণ করে।