রাজধানীতে ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বংশালের আলুবাজারে এ ঘটনা ঘটে।
নিহত উরাইসিদ আয়ান চৌধুরী (৮) হাজী উসমান গনি রোড আলুবাজার মোটর পার্টস ব্যবসায়ী আমিনুল ইসলাম চৌধুরীর ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিলো বড়।
আয়ান স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়তেন।
নিহত শিশুর চাচা আজাহার চৌধুরী জানান, ছাদে খেলার সময় পা পিছলে পড়ে যায় শিশু আয়ান। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।