উল্কার টাকায় চার দিনের স্থিতাবস্থা

ব্র‌্যাক ব্যাংকের গুলশান শাখায় থাকা উল্কা গেমসের ৫৩ কোটি টাকার অ্যাকাউন্টের ওপর ৫ মে পর্যন্ত স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট।

আন্তর্জাতিক শ্রমিক দিবসের সরকারি ছুটির মধ্যেও বিচারপতি রিফাত আহমেদের একক বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন শুনানি শেষে আদালত ব্রাংক ব্যাংকের গুলশান ব্রাঞ্চে থাকা ওই ৫৩ কোটি টাকার অ্যাকাউন্টের ওপর ৫ মে পর্যন্ত স্থিতাবস্থা জারি করেন। ওই সময় পর্যন্ত কোন পক্ষই টাকা উত্তলন করতে পারবে না।

রোববার শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়। এছাড়া ছুটির দিনের এই বিশেষ আদালতে মামলা লড়তে পক্ষভুক্ত হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডও।

মামলা সূত্রে জানা যায়, গুলশান ব্রাক ব্যাংকে অনলাইন জুয়া কোম্পানি উল্কা গেমসের থাকা ৫৩ কোটি টাকা নিয়ে ভারতীয় কোম্পানি মুন ফ্রগ এশিয়ার সাথে দ্বন্দ্ব চলছে। অন্যদিকে উল্কা গেমসের কর ফাকি দেয়া টাকা উদ্ধারে ব্র‍্যাক ব্যাংকের ওই অ্যাকাউন্টটি ফ্রিজ করে এনবিআর। তদন্তের পর এনবিআর জানায় ৫০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে উল্কা। ফলে ওই ৫৩ কোটি টাকারও অ্যাকাউন্ট থেকে করের ৫০ কোটি টাকা কেটে রাখতে চায় এনবিআর।

টাকা উদ্ধারে মঙ্গলবার ব্র‌্যাক ব্যাংকের ওই শাখায় যায়। এনবিআরের গোয়েন্দা সংস্থা সিআইসি অ্যাকাউন্ট সচল করে টাকা উদ্ধাদের নির্দেশনা দেয় কর অঞ্চল-১৫ কে। আদেশ পেয়ে ব্যাংকের গুলশান শাখায় যান কর্মকর্তারা। তবে টাকা দিকে অস্বীকৃতি জানায় ব্যাংক।

‘মুনফ্রগ ল্যাবস’ নামের ভারতীয় একটি প্রতিষ্ঠানের যোগসাজশে দেশে অনলাইনে বিভিন্ন জুয়া পরিচালনার অভিযোগে একটি চক্রের ছয়জনকে ২০২২ সালে গ্রেপ্তার করে র‌্যাব।

ওই র‌্যাব জানায়, কম্পিউটার বা মোবাইল গেমের নামে অনলাইনে জুয়া পরিচালনা করে ২০০ কোটি টাকা দেশ থেকে বিদেশে সরিয়ে নিয়েছে চক্রটি।

অনলাইনে খেলা যায়, এমন গেম বানানোর কথা বলে ২০১৯ সালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছ থেকে বিনিয়োগের অনুমতি নেয় মুন ফ্রগ ল্যাবস কোম্পানি। পরে উল্কা গেমস লিমিটেড নামে কোম্পানি খুলে অনলাইন জুয়া ‘তিন পাত্তি গোল্ড’, ‘কেকে পাত্তি’, ‘তাস পাত্তি’ ও ‘তিন পাত্তি এইচ প্রো’ চালু করে।

পরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এক গোয়েন্দা প্রতিবেদনে কর ফাঁকির কথা উঠে আসে।