রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বয়স ৪২ থেকে ৪৫ হতে পারে। উদ্ধারের সময় তার পরনে ছিলো সাদা পায়জামা।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মতিঝিল ব্যাংক কল্যাণী গেট থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, ভবঘুরে ব্যক্তিটি মাদকাসক্ত ছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল কারণ জানা যাবে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।