ঢাকার বিএএফ শাহীন কলেজে অনুষ্ঠিত হয়েছে ফার্স্ট বিএফএসডি এস্ট্রো এন্ড লিট ফেস্ট ২০২৪।
সম্প্রতি বিএএফ শাহীন কলেজ এরোস্পেস এন্ড এস্ট্রোনমি ক্লাবের উদ্যোগে এবং বিএএফ শাহীন কলেজ ইংলিশ ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার ক্লাবের সহযোগিতায় জ্যোতির্বিজ্ঞান ও সাহিত্যের সমন্বয়ে রাজধানীর শাহীন হলে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো- এস্ট্রো কুইজ, লিট কুইজ, ওয়াল ম্যাগাজিন, স্ক্র্যাপবুক, আর্ট, প্রজেক্ট ডিস্প্লে, শর্ট ফিল্ম ও রাইট আপ। শিক্ষার্থীরা একক এবং দলীয়ভাবে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
দেশের একাধিক স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের আটটি ক্লাব এতে অংশ নেয়। ক্লাবগুলো হলো- বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ম্যাথ ক্লাব, ডিআরএমসি সাইন্স ক্লাব, বিএএফ শাহীন কলেজ ঢাকা মেন্টাল হেলথ এন্ড ওয়েলবিং ক্লাব, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ রোবোটিকস ক্লাব, গভ. সাইন্স কলেজ ন্যাচার এন্ড স্পেস ক্লাব, এসএজিসি সাইন্স ক্লাব, এসিপিএস এস্ট্রোনমি এন্ড রিসার্চ ক্লাব এবং রাজউক কলেজ আর্ট ক্লাব।
স্ট্র্যাটেজিকাল পার্টনার হিসেবে বাংলাদেশ অলিম্পিয়াড অন এস্ট্রনমি এন্ড এস্ট্রোফিজিক্স, ইউথ পার্টনার হিসেবে ইয়ুথ লিডারস অফ বাংলাদেশ এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিলো বাংলাদেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএএফ শাহীন কলেজ ঢাকা এরোস্পেস অ্যান্ড এস্ট্রোনমি ক্লাবের ফাউন্ডিং প্রেসিডেন্ট এবং মডারেটর মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএএফ শাহীন কলেজ ঢাকা ইংলিশ ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার ক্লাবের মডারেটর মাহবুব আলম। এছাড়াও ক্লাবের অন্যান্য প্যানেল মেম্বারস, জেনারেল মেম্বার্স, ইভেন্ট কোর্ডিনেটর, ক্যাম্পাস এম্বাসেডরস এবং প্রতিযোগীরাও উপস্থিত ছিলেন।
এতে অংশ নেয়া শিক্ষার্থীরা বলছেন, জ্যোতির্বিজ্ঞান ও সাহিত্যের সমন্বয়ে এমন প্রতিযোগিতা দেশে বিরল। জ্যোতির্বিজ্ঞান ও সাহিত্য নিয়ে শিক্ষার্থীদের মাঝে আলোড়ন তুলতে সক্ষম এই ইভেন্টটি। ভবিষ্যতে এ সকল ইভেন্ট শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রভাব ফেলবে।