রাজধানীর খিলক্ষেত থানাধীন তিনশ’ ফিট আন্ডারপাসের রাস্তায় অজ্ঞাত গাড়ি চাপায় এক নারী নিহত হয়েছেন।
সোমবার দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বয়স ৪৫ থেকে ৫০ হবে।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দীন মোহাম্মদ জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে- চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাতে এসআই জানান, ওই নারী ভবঘুরে ছিলেন। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।