পল্টনে বহুতল ভবনে আগুন

রাজধানীর পল্টনে ফাইন্যান্স টাওয়ারের নামে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় ভবনটির পঞ্চম তলায় ধোঁয়া দেখা যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।