বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীচর এলাকায় বুড়িগঙ্গায় ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত মো. মাইনুউদ্দিন (৬) মো. ফিরোজ মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায়। তারা বর্তমানে কামরাঙ্গীরচরের কুড়ার ঘাটের দুই নম্বর গলিতে থাকতেন।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, অন্য শিশুদের সাথে খেলার সময় নদীতে পড়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, শিশুর মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীচর থানায় অবগত করা হয়েছে।