২০০ কোটি টাকার দেবোত্তর সম্পত্তি উদ্ধার

রাজধানীর মতিঝিল টয়েনবি সার্কুলার রোডে শ্রী লক্ষী নারায়ন জিউ মন্দির বিগ্রহের দেবোত্তর সম্পত্তি উদ্ধার অভিযান চলছে। অভিযান পরিচালনা করছে ঢাকা জেলা প্রশাসন।

শনিবার সকাল থেকে এই অভিযান শুরু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

উদ্ধার অভিযানে অবৈধ দখলে থাকা ৩৬ শতাংশ জমির ৩০ শতাংশ উদ্ধার করা হয়। 

আইন অনুযায়ী দেবোত্তর সম্পত্তি বিক্রির কোন সুযোগ নেই। উদ্ধার করা জমি হিন্দু কল্যাণ ট্রাস্টকে বুঝিয়ে দেয়া হবে। 

অবৈধ দখলে থাকা জমিতে হোটেল, ফার্নিচারের দোকানসহ বেশকিছু দোকান ছিলো। 

অবৈধ দখলে থাকা দোকান মালিকদের দাবী, তারা উদ্ধারের কোন নোটিশ পাননি। তবে ম্যাজিস্ট্রেট বলছেন, নোটিশ দেয়া হয়েছে কয়েকবার। উদ্ধার অভিযানে হিন্দু কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।