খিলগাঁওয়ে রেস্টুরেন্টে আগুন

রাজধানীর খিলগাঁওয়ে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার রাতে ‘খানাস’ নামের ওই রেস্টুরেন্টটির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

এসময় আগুন নেভাতে গিয়ে দু’জন দগ্ধ হন। তবে, তা অতি সামান্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফায়ারসার্ভিস কন্ট্রোল রুম থেকে একাত্তরকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে, তারা যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।