মহাখালীতে কোটা আন্দোলনকারীদের রেললাইন অবরোধ

রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন কোটা আন্দোলনকারীরা। ফলে রাজধানীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার দুপুর দুইটার কিছু আগে কোটা আন্দোলনকারীরা অবরোধ করেন বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।

কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার কোটা আন্দোলনকারীরা রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন। বিভিন্ন স্থানে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষের খবরও পাওয়া গেছে।

train1

এর আগে সোমবার রাতে কোটা আন্দোলনের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম মঙ্গলবারের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এতে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।