রাজধানী উত্তরা ও আজমপুর এলাকায় বিক্ষোভকারী, পুলিশ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের দফায় দফায় সংঘর্ষ চলছে।
রোববার বেলা বাড়ার সাথে সাথেই দফায় দফায় সংঘর্ষের সংবাদ শোনা যায়।
একপর্যায়ে বিক্ষোভকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে তারা বিএনএস থেকে আজমপুর পর্যন্ত সড়কে অবস্থান নেয়। এতে করে, ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় কোটা বিরোধী আন্দোলনকারীরা।