রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে সেখানে গেছেন ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।
বুধবার সকাল সোয়া দশটার দিকে আগুন লাগার খবর আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, আমরা খবর পেয়েছি ধানমন্ডির পাঁচ নম্বরে ১২তলা ভবনের আটতলায় আগুন লেগেছে। এরপর ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ধানমন্ডির পাঁচ নম্বর রোডে সুরভী স্কুলের পাশের ১৮ নম্বর হোল্ডিংয়ের ওই বাড়ি থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।