দুই শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত নাসির গ্রেপ্তার

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি করে দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় অভিযুক্ত অস্ত্রধারী নাসিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মামলার পরিপ্রেক্ষিতে সোমবার রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩ এর একটি দল।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার নাসিরকে পাবনা পাঠানোর প্রক্রিয়া চলছে। তার নামে পাবনায় শিক্ষার্থী হত্যার মামলা রয়েছে।